প্রায় ৫ মাসের এক পুত্র সন্তানের মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বীরনগর এলাকায়।
জানা গিয়েছে, আজ সকালে গ্রামবাসীরা মালদার মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বীরনগর ফুটবল খেলার ময়দান সংলগ্ন এলাকায় একটি শিশুর দেহ পড়ে থাকতে দেখে। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছরিয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেহটি একটি শিশুর। যার বয়স আনুমানিক ৫ মাস এবং সেটি পুত্র সন্তান। তবে কে বা কারা এই কাজ করেছে তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্তে পুলিশ।